• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন :
জামালপুরের ইসলামপুরে দীর্ঘদিনের ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পাথশী ইউনিয়নের আজিরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে উপজেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, হঠাৎ করে দীর্ঘদিনের ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে অসুবিধা হবে। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটাররা এই সিদ্ধান্তের কারণে ভোগান্তির মুখোমুখি হবেন।

তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। তাই দীর্ঘদিনের পরিচিত কেন্দ্রটি আগের স্থানে বহাল রাখার জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করি।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনের শেষে তারা উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category