• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

শরিফুল আলম
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (২৭ অক্টোবর) শুক্রবার দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ব্রহ্মপুত্রে নদে মাছ ধরতে গেলে একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, উজান থেকে ভেসে এসে নদের এই অংশে এসে আটকায় মরদেহটি। এদিকে ব্রহ্মপুত্র নদে লাশ ভেসে উঠার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া আজকের পত্রিকাকে বলেন- ‘ লাশের গায়ে লুঙ্গি এবং পান্জাবী পড়া ছিল। তাছাড়া মুখে দাঁড়ি এবং মাথার চুল পাকা দেখে ধারণা করা হচ্ছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বয়স আনুমানিক ষাটোর্ধ্ব হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। লাশ শনাক্ত করার চেষ্টা চলছে। বাকি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category