• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ২১২ Time View
প্রকাশঃ শনিবার, ১০ জুন, ২০২৩

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) সংবাদদাতা:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মো. শাকিল আহমেদ রিফাত (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামে এ ঘটনা ঘটে। রিফাত ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে রিফাতের বাব মারা যাওয়ার পর ছেলে রিফাত লাগামহীন চলাফেরা হয়ে শুরু করে। মায়ের কোন কথাই শুনছিলো না। সে ছিলো জেদি ও একঘেয়েমি প্রকৃতির ছেলে। দুটি বিয়ে করে দুই বউকেই তালাক দিয়ে দেয়। পরে তৃতীয় আরেকটি বিয়ে করতে চাইলে এতে তার মা মোছাঃ আনোয়ার বেগম বাঁধা দেয়। পরে তৃতীয় বিয়ে করতে না পারায় বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ হইয়ে পড়ে। একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় রিফাত।

ঘটনার আগে শুক্রবার দিবাগত রাতেও একবার ঘরের ভেতর ফ্যানের সঙ্গে আত্মহত্যা করার চেষ্টা করেছিল সে। পরিবারের বাঁধায় তখন আর আত্মহত্যা করতে পারেনি। পরে পরিবারের লোকজন ঘুমিয়ে গেলে গভীর রাতে চুপচাপ ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে পুকুরের আম গাছে রশি দিয়ে গলায় ফাঁস দেয় রিফাত। ভোরে ফাঁস লাগানো অবস্থায় রিফাতকে আম গাছে ঝুলতে দেখে প্রতিবেশীরা চিৎকার করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category