• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ

দিনকাল বিডি ২৪ / ২৯০ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

মো.ফোরকান, বাউফল, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন। অধিকাংশ সম্ভাব্য প্রার্থী দলীয় সমর্থন আদায়ের জন্য তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের দারস্থ হচ্ছেন। সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে গ্রাম-গঞ্জে আলোচনার ঝড় উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার কেন্দ্রীয় নেতাদের সমর্থন পেতে লবিং-তদবির শুরু করেছেন। দীর্ঘদিন থেকে তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের দুরত্ব চলছে। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূল থেকে তাকে সমর্থন দেয়ার সম্ভাবনা নেই বলে দাবী করেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিচুর রহমান।

এছাড়া উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় আছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম মো. আলাউদ্দিন, কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা, বাউফল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান এবং বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মশিউর রহমান লাভলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category