• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

দিনকাল বিডি ২৪ / ৭০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে জাহানারা বেগম(৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (২ অক্টোবর) সকালে থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা খামারপাড়া এলাকায়। নিহত গৃহবধূ ওই এলাকার অটোরিকশা চালক আহিদুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে চার্জে দেয়া অটোরিকশার সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুই সন্তানের জননী জাহানারা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে নেয়ার আগেই জাহানারা বেগম নামের ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় গৃহবধূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category