• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

উলিপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ২৪পিস ইয়াবাসহ শাহাজাদী বেগম(৫৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়া খাওয়ার পাড় গ্রামের মৃত মনজু মিয়ার স্ত্রী।

জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এসআই মশিউর রহমানসহ সংগীয় ফোর্স হাতিয়া ইউনিয়নের চিড়া খাওয়ার পাড় গ্রামে অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী শাহাজাদী বেগমকে তার নিজ বসতবাড়ি থেকে ২৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।

মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে ওই নারী কৌশলে মাদক ব্যবসা করে আসছিলো। উলিপুর থানার একটি চৌকস টিম তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category