• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

উলিপুরে ইয়াবা নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি দেয়ার চেষ্টা: গ্রেফতার করল পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ২০০ পিস ইয়াবা নিয়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দেয়ার চেষ্টাকালে আমিনুল ইসলাম(৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রৌমারী উপজেলার বাইটকামারী বাগয়ার চর এলাকার আব্দুল কাদেরের পুত্র।

জানা গেছে, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. সাইফুল্লাহ’র নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর জোর্দ্দারপাড়া গ্রামের দক্ষিণে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে ২০০ পিস ইয়াবাসহ আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।

শনিবার(৯ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category