• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ‘কৃষক বাঁচাও – দেশ বাঁচাও’ স্লোগানকে ধারন করে সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকালে মসজিদুল হুদা মোড়ে উলিপুর কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিটি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার সাহা, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকার কোনো রকমের কারন ছাড়াই সরকারি আমলাদের বেতন ভাতা বাড়ানোর লক্ষে কৃষককে মেরে সারের দাম বৃদ্ধি করেছে। তারা আরো বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে যে পরিমান সংকট দেখানো হয়েছে এটি কোনো কারন হতে পারে না। অতি দ্রুতই সারের দামসহ কৃষকের উপর সকল প্রকার জুলুম প্রত্যাহারের দাবী জানান।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category