• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

উলিপুরে জুয়া খেলা অবস্থায় আটক ৬

দিনকাল বিডি ২৪ / ২৬৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়ারুকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বজরা ইউনিয়নের পূর্ব বজরা গ্রামের মহির উদ্দিনের পুত্র নুর ইসলাম (৪২), নবির হোসেনের পুত্র হোসেন আলী (২৮), আব্দুর রশিদের পুত্র আলম বাদশা (৪৫), খামার বজরা গ্রামের ইয়াছিন আলীর পুত্র ইসমাইল মিয়া (৩২), চিলমারী উপজেলার জোড়গাছ নতুন বাজার এলাকার হাইবর রহমানের পুত্র নুর হোসেন (৩৬) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মাদারীপাড়া এলাকার আব্দুর রশিদের পুত্র জাহিদুল ইসলাম(৩৫)।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমান, এএসআই সোহাগ পারভেজ, কং হারুন অর রশীদসহ সংগীয় ফোর্স তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ সরাইপাড় এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার(৩ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category