• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

উলিপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ রবিবার, ১ জুন, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার(১ জুন) দুপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন রেল-লাইনে। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোস্তাফিজার রহমান মজনু(৬০) উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি গ্রামের মৃত আব্দুল জলিল মাষ্টারের ছেলে। মজনু পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্র জানায়, সকালে বাড়ি থেকে বেরিয়ে আসেন মোস্তাফিজার রহমান মজনু। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করেন। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয় ঘটনাস্থলে এসে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ট্রেনে কাটা পড়ে থাকা ব্যক্তির মমরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category