• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে তবকপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবীতে মানববন্ধন

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন থেকে পরিষদে অনুপস্থিত থাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানুষের জনদূর্ভোগ কমাতে প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবীতে ওই ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তবকপুর ইউনিয়নের সাধারণ জনগণ বকুল মিয়া, সোহেল রানা, রিপন মিয়া, সাইফুল ইসলাম, মাহফুজার রহমান, সাদেকুল ইসলাম ও মাজেদ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যন অনুপস্থিত থাকায় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। এছাড়া নাগরিকত্ব-জন্ম নিবন্ধন,সরকারি অনুদান, ভিজিডি, ভিজিএফ, জি-আর সহ বিভিন্ন ধরনের ভাতার জন্য হয়রানির স্বীকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। ইউনিয়ন পরিষদে সবসময় তালা ঝুলানো থাকে বলে তারা অভিয়োগ করেন।

তারা আরও বলেন, বিগত দিনে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকল্পের টাকা আত্মসাৎসহ সরকারি বিভিন্ন অনুদানে দুর্নীতি ও চাঁদাবাজির কারনে ভয়ে পরিষদে আসছেন না। এ কারনে দ্রুত চেয়ারম্যানকে অপসারন করে জনদূর্ভোগ কমাতে প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবী জানান তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়।

এ বিষয়ে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানের সাথে মুঠোফোনে (০১৭১৮৪৩১৭১৫) যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category