• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে তেঁতুল গাছ থেকে পড়ে প্রাণ গেল শিশুর

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে তেঁতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল্লাহ হোসাইন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরবাড়ি এলাকায়।

নিহতর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ধামশ্রেনী ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকার রাজু মিয়ার শিশু পুত্র আব্দুল্লাহ ধামশ্রেনী ফুটবল খেলার মাঠ সংলগ্ন তেঁতুলগাছে উঠে। এসময় অসাবধনতা বসত গাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আব্দুল্লাহ ধামশ্রেনী ইন্দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

নিহত শিশু আব্দুল্লাহ’র মামা রানা মিয়া বলেন, আজ স্কুল বন্ধ থাকার সুযোগে আব্দুল্লাহ বাড়ি সংলগ্ন ধামশ্রেনী ঠাকুরবাড়ি মাঠে খেলাধুলা করছিল। এসময় তেঁতুল পাড়ার জন্য গাছের মগডালে উঠলে সেখান থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করেন। আব্দুল্লাহ’র পিতা ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন বলে জানা গেছে।

এবিষয়ে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুল আলম বলেন, আব্দুল্লাহ নামের ওই শিশুকে হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
ধামশ্রনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category