• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে আবু সেলিম(২৩) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সে ধরনীবাড়ী ইউনিয়নের মুন্সিবাড়ি কারীপাড়া গ্রামের হানিফ আলীর পুত্র।

জানা গেছে, মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সেলিম। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে বিকাল সাড়ে ৪টায় পরিবারের লোকজন বাড়ীর পাশ্ববর্তী পুকুরের পানিতে তার মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করা হয়। খবর পেয়ে উলিপুর থানার এসআই মশিউর রহমান ও এএসআই সোহাগ পারভেজ ঘটনাস্থলে উপস্থিত হন। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category