• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ১১৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে জিসান বাবু নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম কালপানি বজরা গ্রামে। নিহত জিসান ওই গ্রামের নুর ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার(১ অক্টোবর) সকালে নিজ বাড়িতে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জিসান বাবু বাইরে খেলা করছিলো। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পিছনে পুকুরের পানিতে জিসান বাবুকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category