• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল শিশুর

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসি আক্তার(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(১৫ অক্টোবর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে।

নিহত শিশু হাসি আক্তার ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি(তদন্ত) আল হেলাল মাহমুদ।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে সহপাঠি চাচাতো ভাই আকাশ মিয়া(১০) এর সাথে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান শিশু হাসি আক্তার(৮)। এসময় পানিতে ডুবে নিখোঁজ হন হাসি আক্তার। এরপর চাচাতো ভাই আকাশ মিয়ার আত্মচিৎকারে পরিবারের লোকজন এসে অনেক খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসি আক্তারকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category