• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

উলিপুরে প্রত্যন্ত চরাঞ্চলে জুয়া, পুলিশের অভিযানে আটক ১০

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে প্রত্যন্ত চরাঞ্চলে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়ারুকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দই খাওয়ার চর গ্রামের আইয়ুব আলীর পুত্র মোঃ শফি আলম(২৫), আতাব আলীর পুত্র মোঃ সুজন মিয়া(৩৩), লাল মিয়ার পুত্র মোঃ জিয়ারুল, সৈয়ব খানের পুত্র মোঃ আশাদ খান(৩৫), মৃত কুরবান আলী শেখের পুত্র মোঃ নুর জামাল(৪০), মৃত আফছার মিয়ার পুত্র মোঃ আজাদ (৩০), আনছার আলীর পুত্র আদম আলী(৩৮), মৃত হানিফ আলীর পুত্র মোঃ মাইদুল ইসলাম(৪০), মৃত আরদশ আলীর পুত্র মোঃ জহুরুল ইসলাম(৩৪) ও মৃত জোশন আলীর পুত্র মোঃ শাহাব উদ্দিন।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. সাইফুল্লাহ্ এর নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে সাহেবের আলগা ইউনিয়নের পূর্ব দই খাওয়ার চর গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে জুয়া খেলা অবস্থায় ওই ১০ জুয়ারুকে আটক করা হয়।

বৃহস্পতিবার(১০ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক ১০ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category