• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে বামনি নদীতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
Oplus_131072

‎
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‎কুড়িগ্রামের উলিপুরে বামনি নদীতে ডুবে আব্দুল লতিফ (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আকন্দপাড়া এলাকায়।
‎
‎নিহত আব্দুল লতিফ (৬৮), ওই এলাকার আমিন পন্ডিতের ছেলে। হাতিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য শাহালম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
‎
‎এলাকাবাসি ও নিহতের স্বজন সুত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে আব্দুল লতিফ মানসিক রোগে ভুগছিলেন। বুধবার সকালে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে গেলে তাকে আর খঁজে পাওয়া যাচ্ছিলো না। দুপুরে পথচারীরা হাতিয়া ইউনিয়নের সোনার বাজার বাঁধের রাস্তার পাশে বামনি নদীতে আব্দুল লতিফের মরদেহ ভাসতে থাকা দেখতে পান। পরে স্থানীয়রা এসে আব্দুল লতিফের মরদেহ উদ্ধার করেন।
‎
‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category