• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল যুবকের

দিনকাল বিডি ২৪ / ২০৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎপৃষ্টে রনজিত চন্দ্র (৫০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে ধরনিবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকায়।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানায়, রনজিত চন্দ্র উপজেলার ধরনিবাড়ি ইউনিয়নের মধুপুর এলাকার ভবানি কান্তের ছেলে। শুক্রবার দুপুরে নিজ পুকুরে সেচ পাম্প দিয়ে পানি দেয়ার উদ্যেশ্যে বৈদ্যুতিক তারের সংযোগ দিতে উক্ত তার পুকুরের পানিতে পড়ে যায়। পরে অসাবধানতা বসত পুকুরে নামলে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রনজিত চন্দ্র তিন সন্তানের জনক বলে জানা গেছে।

ধরনিবাড়ি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য সামাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মরিয়ম বিনতে হাসান বলেন, বিদ্যুৎপৃষ্ট ওই যুবককে হাতপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category