• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে ব্রহ্মপুত্র নদে স্যালো মেশিন বিস্ফোরণে যুবকের মৃত্যু

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে স্যালো মেশিন মেরামত করতে গিয়ে নুরু মিয়া(২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে। নিহত নুরু মিয়া ওই এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে হকের চর বাজারের উত্তরদিকে ব্রহ্মপুত্র নদের তীরে ডিজেল চালিত স্যালো মেশিন মেরামত করতে যান নুরু মিয়া। এসময় স্যালো মেশিনটি চালু করলে হঠাৎ বিস্ফোরিত হয়ে মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরু মিয়ার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সি‌দ্দিক ঘটনার সত্যতা নি‌শ্চিত করে জানান, এ ঘটনায় থানায় এক‌টি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category