• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

দিনকাল বিডি / ৮৭ Time View
প্রকাশঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

কুড়গ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির কামড়ে রফিকুল ইসলাম(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার(১০ মার্চ) সকালে দূর্গাপুর ইউনিয়নের ছড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দূর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবলু মিয়া। নিহত রফিকুল ইসলাম ওই ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মৃত রহিম বকসের ছেলে।

স্থানীয়রা জানায়, রফিকুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে সবজি ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ জমির পাশে থাকা জাম গাছ থেকে একঝাক মৌমাছির আক্রমণের শিকার হন তিনি। এ সময় মৌমাছির অনাবরত কামড়ে তিনি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

সোমবার(১০ মার্চ) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মৌমাছির কামড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category