• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

দিনকাল বিডি / ১৭৭ Time View
প্রকাশঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম(২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার(২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামে। নিহত আরিফুল ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আরিফুল বাড়িতে থাকা বৈদ্যুতিক মিটার থেকে তারের মাধ্যমে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় ভুলবশত হাতে থাকা তারের মাধ্যমে বিদ্যুতায়িত হন আরিফুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক শামীম মন্ডল।

শনিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category