• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর হৃদরোগে আক্রান্ত হয়ে আমিনুল ইসলাম নামে এক ইউপি চেয়ারমানের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে ওই চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উলিপুর উপজেলার ৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শনিবার(৭ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যক গুনগ্রাহী তিনি রেখে গেছেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পান্ডুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় গিয়ে তার নিকট আত্মীয়ের বাসায় ওঠেন। শুক্রবার ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।

তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উলিপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও দলদলিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান মুন্সী ও সাধারণ সম্পাদক বিএম আবুল হোসেন, পান্ডুল ইউনিয়ন পরিষদ সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category