• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

উলিপুরে ৭টি প্যাকেজের উন্নয়নমূলক কাজের উদ্বোধন

দিনকাল বিডি / ১৮৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ৭টি প্যাকেজের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার হাতিয়া ইউনিয়নে অনন্তপুর ঘাটে পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এসব কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন।
প্রভাষক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাউবো রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, হাতিয়া ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া, সাবেক হাতিয়া ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক বিএম আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা পার্থ সারথি সরকার, সাংবাদিক তৈয়বুর রহমানসহ প্রমূখ।

উল্লেখ্য, ৭টি প্যাকেজের উন্নয়নমূলক কাজের মধ্যে “কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙনরোধ (১ম সংশোধিত)” ও “৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পূনখনন প্রকল্প (১ম পর্যায়) (২য় সংশোধিত)” উল্লেখযোগ্য কাজ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category