• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

এইচএসসিতে সারা দেশের ন্যায় রাজশাহীতেও কমেছে পাশের হার

দিনকাল বিডি / ৭৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মাসুুদ রানা রাব্বানী, রাজশাহী: বিগত বছরগুলোর তুলনায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পাশের হার কমেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে বোর্ডের এইচএসসির ফলাফল ঘোষণা করেন। এবছর রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪ শতাংশ।
ঘোষিত ফলাফলে দেখা যায়, এ বোর্ডে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফলাফল করেছে। ছাত্রদের পাশের হার যেখানে ৫০ দশমিক ৬৯ শতাংশ সেখানে ছাত্রীদের পাশের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা ছেলেদের পিছনে ফেলেছে। ৫ হাজার ৬৮২ জন মেয়ে জিপিএ-৫ পেলেও ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ হাজার ৪৫৫ জন।
বোর্ডের ৭৫০টি কলেজের মধ্যে ১৮টি কলেজে শতভাগ পরিক্ষার্থী পাশ করেছে অন্যদিকে ৩৫টি কলেজের কোনো পরিক্ষার্থী পাশ করেনি।এ বোর্ডে মোট ১ লক্ষ ৩৪ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২৫৬ জন অনুপস্থিাত ছিল। আর পরীক্ষা চলাকালে বহিষ্কার হয় ১৩ জন।
উল্লেখ্য যে, ৬৪ দশমিক ৬২ শতাংশ পাশের হার নিয়ে সারাদেশে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড এবং দ্বিতীয় অবস্থানে থাকা বরিশাল বোর্ডের পাশের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। পাশের হারে তৃতীয় অবস্থানে রাজশাহী বোর্ডের ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category