• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

এবারকার ঈদে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স : শীর্ষে রয়েছে চট্টগ্রামের প্রবাসীদের অবদান

দিনকাল বিডি / ১০৮ Time View
প্রকাশঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। মার্চ মাসের প্রথম ২৬ দিনে প্রবাসী বাংলাদেশীরা দেশে পাঠিয়েছেন ২৯৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৯২৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এটি দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড বলে সূত্র জানায়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মার্চের প্রতিদিন গড়ে ১১ কোটি ৩২ লাখ ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। গেলো মাসে তিন বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে প্রবাসী আয়।
সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ বিশ্বের নানা দেশে চাকরি ব্যবসা সহ নানা কার্যক্রমের মাধ্যমে তাদের অর্জিত অর্থ দেশে রেমিট্যান্স হিসেবে প্রেরণ করে।
চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ প্রবাসী হলেও রেমিট্যান্স ঢাকা বিভাগে বেশি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ৫০ লাখ ৫৩ হাজার বাংলাদেশী প্রবাসী বৈধভাবে রয়েছেন। এর মধ্যে একক ভাবে চট্টগ্রাম বিভাগের ২০ লাখ ৫১ হাজার ৯৫২ জন প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। যা দেশের প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে সর্বোচ্চ বলেও সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম বিভাগের অধিকাংশ প্রবাসী কর্মসংস্থানের জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি, আজমান, দুবাই), কাতার, ওমান এবং মালয়েশিয়ায় গমন করেন। মালয়েশিয়ায় প্রবাসী যাওয়ার হার বেড়েছে, যা চট্টগ্রামের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলেছে বলেও সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।
চট্টগ্রাম বিভাগের প্রবাসী বেশি হলেও রেমিট্যান্স প্রেরণে ঢাকা বিভাগ এগিয়ে রয়েছে। এই সময়ে ঢাকা বিভাগে এসেছে ১ হাজার ১৬৬ কোটি ডলার, আর চট্টগ্রাম বিভাগে এসেছে ৬৭৮ কোটি ৩৬ লাখ ডলার।
সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম জেলা থেকে ২৩৬ কোটি ডলার। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রাঙামাটি জেলা থেকে মাত্র ১ কোটি ৯৫ লাখ ডলার।
সূত্র বলেছে, নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অর্থপাচার এবং হুন্ডি কার্যক্রমে নিয়ন্ত্রণ আসায় বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ উৎসাহিত হয়েছে অনেকেই।
এ ছাড়া, ব্যাংক গুলো এখন খোলা বাজারের সমান দামে ডলার দিচ্ছে। যার ফলে, প্রবাসীরা হুন্ডির বদলে বৈধ চ্যানেলকেই বেছে নিচ্ছেন। ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবারের জন্য প্রবাসীদের পাঠানো অর্থ–ই গেলো মাসে রেকর্ড পরিমাণ এসেছে।
সূত্র জানায়, ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই–মার্চ) দেশে এসেছে ২ হাজার ১৪৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮.৪ শতাংশ বেশি। এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি বলে মন্তব্য করে সূত্র বলেছে, চট্টগ্রাম বিভাগের প্রবাসী জনগোষ্ঠী এই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ঈদুল ফিতরকে কেন্দ্র করে যে রেমিট্যান্স এসেছে তা শুধু রেকর্ডই নয় বরং দেশের অর্থনৈতিক স্থিতিশী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category