• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

এসএসসি পরীক্ষায় ফেল করায় এক শিক্ষাথী’র আত্মহত্যা

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
এসএসসি পরীক্ষায় ফেল করায় আহসান হাবিব (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত শিক্ষার্থী হলেন, নওগাঁর মান্দা উপজেলার কাঞ্চন ঘরানীপাড়ার উজ্জল হোসেন সরকারের ছেলে। সে এবারে কাঞ্চন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। পরীক্ষার ফল প্রকাশের পরের দিন সোমবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকার গাজীপুরের সাইনবোর্ড এলাকায় একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে গাজীপুরের গাছা থানা পুলিশ। আহসান হাবিবের অনাকাঙ্খিত মৃতুতে নিহতের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

নিহতের বাবা উজ্জল হোসেন সরকার জানান, পেশায় তিনি একজন কৃষক। কৃষি কাজের পাশাপাশি দিনমজুরের কাজও করেন তিনি। তার ২ ছেলে এক মেয়ে। এদের মধ্যে নিহত আহসান হাবিব সবার ছোট। সাংসারিক অস্বচ্ছলতার কারণে তার স্ত্রী এবং ছেলে মেয়েরা সকলে ঢাকায় গার্মেন্টসকর্মী হিসেবে কর্মরত ছিলো। এরপরেও ছেলেটার লেখাপাড়ার প্রতি যথেষ্ট আগ্রহ ছিলো। আর সেকারণে সে ঢাকা থেকে এসে এবারে কাঞ্চন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। কিন্ত এসএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয়ে ফেল করার অভিমানে সোমবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকার গাজীপুরের সাইনবোর্ড এলাকায় একটি ভাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ছেলের অনাকাঙ্খিত মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি।

তিনি আরও জানান যে, ময়না তদন্তের পর আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ হস্তান্তর করেছেন পুলিশ। আজ মঙ্গলবার রাতে মরদেহ নিজ বাড়িতে পৌঁছানোর পরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান তিনি।

কাঞ্চন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এর প্রধান শিক্ষক দিলিপ কুমার বলেন, নিহত শিক্ষার্থী আহসান হাবিবের রোল নম্বর ৪৩৬৭৩৩ এবং রেজিষ্ট্রেশন নম্বর ২১১২৭০৩৫৭০। তার অনাকাঙ্খিত মৃতুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এছাড়াও তার ব্যাক্তিগত পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন তিনি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি জানা নেই। তবে এটি খুবই দুঃখজনক। এমন অনাকাঙ্খিত মৃত্যু কারো জন্যই কাম্য নয়। এজন্য নিহতের স¦জনদের সকলকে ধর্য্য ধারণের আহব্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category