• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কর্মী সম্মেলন সফল করতে শ্রীপুর জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

দিনকাল বিডি / ১৭৬ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার উদ্যোগে আসন্ন কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শ্রীপুর পৌর জামায়াত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। (৬ জানুয়ারি) সোমবার দুপুর ২ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও পৌর আমীর ডাক্তার আনিসুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন পৌর জামায়াতের নেতাকর্মীরা। তারা মাইকিং মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে কর্মী সম্মেলনের তারিখ, সময় ও স্থান সম্পর্কে ওই এলাকায় মানুষকে অবহিত করেন। শোভাযাত্রাটি পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতৃবৃন্দ বলেন, “কর্মী সম্মেলন গাজীপুর জেলার জামায়াতের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এটি ইসলামী আন্দোলনের শক্তি ও সাংগঠনিক দক্ষতাকে আরও সুদৃঢ় করবে।”শোভাযাত্রা শেষে পৌর সেক্রেটারি মোঃ আবুল হোসাইন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপস্থিত কর্মীদের সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান। সম্মেলনটি সফলভাবে বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category