• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

কালাইয়ে গত বছরের চেয়ে উৎপাদন খরচ বাড়লেও নতুন বছরে আলু চাষে ব্যস্ত কৃষক

দিনকাল বিডি ২৪ / ৩৬৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন

বাজারে আলুর দাম কমছে না,বরং বাড়ছে।আর এরই মধ্যে অধিক লাভের আশায় জয়পুরহাটের কালাই উপজেলায় কমবেশি আগাম আলু চাষে মাঠে নেমেছেন কৃষক খায়রুল ইসলাম আতিক সহ শতাধিক চাষিরা।উপজেলায় এখনও আমন ধান কাটা-মাড়াই শেষ না হলেও অধিক লাভের আশায় চাষিরা তাদের সবজি আবাদি জমিগুলো ফেলে না রেখে মনের আনন্দে আলু চাষ শুরু করে দিয়েছেন।তবে দাম ও ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন প্রান্তিক কৃষকসহ আলু চাষিরা।

কৃষকরা বলছেন,অন্য বছরের চেয়ে এবছর আলু চাষে বিঘাপ্রতি উৎপাদন খরচ বেড়েছে ১০ থেকে ১৫ হাজার টাকা।কারণ হিসেবে কৃষি উপকরণসহ শ্রমিকের পাশাপাশি জমি লিজ ও সেচ খরচ বৃদ্ধি পাওয়ায় কথা বলেছেন।এতে,এবছর আলু চাষে বিঘাপ্রতি কৃষকের খরচ গুনতে হচ্ছে ৪৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।গতবছর যা ছিল ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,চলতি বছর কালাই উপজেলার একটি পৌরসভাসহ পাঁচটি ইউনিয়নে ১০ হাজার ৭০০ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে।তবে গতবছর ৯ হাজার ৭০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল।কৃষি অফিস বলছে,অন্য বছরের চেয়ে এ বছর আলু চাষের খরচ কিছুটা বাড়লেও প্রতি বিঘায় এ বছর আলু চাষে সর্বোচ্চ খরচ পড়বে ৪৮ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।

উপজেলার তেলিহার গ্রামের জাহাঙ্গীর হোসেন বলেন,এবছর ১২ বিঘা জমি লিজ নিয়ে তিনি আলু চাষ করছেন।সার কিনতে গিয়ে ডিলারদের দোকানে অনেক ঘুরেও সরকারি মূল্যে সার না পেয়ে বাধ্য হয়েই বেশি দামে সার কিনে আলু চাষ করতে হচ্ছে।ফলে প্রতি বিঘায় খরচ পড়বে ৪৫ থেকে ৫০ হাজার টাকা।তবুও তিনি অধিক লাভের আশায় আলু রোপণে ব্যস্ত।

উপজেলার মোসলেমগঞ্জ বাজার আলতাফ নগরের আলু চাষি খায়রুল ইসলাম আতিক বলেন,এবছর ১০ বিঘা জমি লিজ নিয়ে আমি আলু চাষ করেছি,গতবছর তুলনায় এ বছরে প্রতি বিঘায় তার খরচ পড়বে ৪৮ থেকে ৫০ হাজার টাকা।
তিনি বলেন,সার,কিটনাশক,
বীজের দাম,জমি চাষের খরচ,
শ্রমিকের মূল্য এবং সেচ খরচ বৃদ্ধি পাওয়ায় এবছর আলু চাষের খরচ অন্য বছরের চেয়ে বেড়েছে অনেক বেশি।
ফলন ও দাম বেশি পাওয়ার আশায় বুক বেঁধেছেন তিনি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় বলেন,জমি লিজের খরচসহ এবছর প্রতি বিঘায় আলু চাষে কৃষকের সর্বোচ্চ খরচ পড়বে ৪৮ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।অন্য বছরের চেয়ে এবছর খরচ একটু বেশি হলেও আশা করা হচ্ছে ফলন ও দামে কৃষকের পুষিয়ে যাবে।কৃষকরা যাতে আলুর ভালো ফলন পান,তারজন্য কৃষি সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category