• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কালাইয়ে হিমাগাড়ে সংরক্ষিত আলুর বস্তার ভাড়া বৃদ্ধি, কৃষকদের প্রতিবাদ ও মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মে, ২০২৪

মোঃ ফারুক হোসেন,কালাই প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে চলতি মৌসুমে হিমাগারের মালিক কর্তৃক সংরক্ষিত আলুর বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে উপজেলা আলু উৎপাদনকারী কৃষকরা মানববন্ধন করেছেন।

রোববার বেলা সাড়ে ১১টায় কালাই টু মোকামতলা সড়কের শিমুলতলী এলাকা আরবি কোল্ড স্টোরেজের সামনে মানববন্ধন করে এবং পরে কালাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আমাদের কালাই উপজেলায় ১১টি আলু সংরক্ষণের হিমাগার রয়েছে। গত বছর এসব হিমাগারে আলুর বীজ সংরক্ষণে ৬৫ কেজির আলুর বস্তা প্রতি হিমাগার কর্তৃপক্ষ নিয়েছে ২৭০ থেকে ২৯০ টাকা। কিন্তু এই বছরে কালাই উপজেলাসহ পুরো জয়পুরহাটে হিমাগারের মালিক কর্তৃক সংরক্ষিত আলুর বস্তার ভাড়া বৃদ্ধি করে ৩৫০ থেকে ৩৬০ টাকা করেছে।

যেখানে আশেপাশের জেলা ও উপজেলায় হিমাগারে সংরক্ষিত আলুর বস্তা প্রতি ২৫০ থেকে ২৯০ টাকা নিচ্ছে। শুধুমাত্র আমাদের কালাইয়ে একবারে ৭০ থেকে ৮০ টাকা বৃদ্ধির কারণে আমরা কৃষকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি এবং জোর করে আমাদের কাছ থেকে এ ভাড়া আদায় করা হচ্ছে।

এ ব্যাপারে হিমাগারের মালিকদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অবিলম্বে কৃষকদের কাছ থেকে বর্তমান ভাড়া নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে পূর্বের ভাড়া নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন- স্থানীয় আলুচাষি রাশেদুল, জিয়াম, এমরান, রাশেদ সরকার, জহুরুল, মোতালেব, সাইফুলসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category