• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কালীগঞ্জে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ মে, ২০২৫

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ,,

প্রায় অর্ধশত বছর আগের নির্ধারিত জমির মৌজা মূল্য মানি না। মহাসড়ক প্রশস্ত হোক আমরা তা চাই, কিন্তু আমাদেরকে জমির বর্তমান ও প্রকৃত বাজার মূল্য দিতে হবে। এমন দাবিত ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ-যশোর ৪৭ কিলোমিটার ছয়লেন সড়কের দু’ধারের অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার মালিকগণ মানববন্ধন করেছেন। সোমবার (২৬ মে) সকালে শহরের মেইন বাসষ্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এ সময় জমি মালিকগণের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, জালাল উদ্দিন ও তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ।
মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্থ জমি মালিকেরা জানান, গত প্রায় ৩ বছর হল নির্মানাধীন ছয়লেন মহাসড়ক নির্মানের জন্য ভুমি অধিগ্রহনের কাজ চলছে। কিন্তু এখনো জমি বা স্থাপনা বাবদ কোনো অর্থ প্রদান করা হয়নি। তারা শুনেছেন সরকার ৪০/৫০ বছর আগের জমির মৌজা মূল্য ধরে অর্থ প্রদানের চেষ্টা করছে। এমনটা হলে তারা ক্ষতিগ্রস্থ হয়ে পথে বসবে। মাহমুদ রায়হান লাল্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা আরো বলেন, মেইন বাসষ্ট্যান্ডে ফ্লাইওভার করা হলেও ফ্লাইওভারের নিচে অতিরিক্ত জমি অধিগ্রণ করা বন্ধ করতে হবে। সেই সাথেই অধিগ্রহণকৃত তাদের জমির উপর অবস্থিত স্থাপনার আংশিক ক্ষতি-পূরণ তারা মানবে না। তাদের দাবি বিগত ফ্যাসিষ্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে সংযুক্ত করা জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে। প্রয়োজনে জেলা পরিষদের জমি নিয়ে অথবা পরিত্যক্ত গোডাউনের যায়গায় সড়ক নির্মাণ করার দাবি জানান। সেইসাথেই প্রয়োজনীয় জমি থেকে বেশি জমি অধিগ্রহণ বন্ধ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category