• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে ৫ জামায়াত নেতাকর্মীকে আটক

দিনকাল বিডি / ১৭৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর ও ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ এলাকা থেকে নাশকতার অভিযোগে ৫ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে এর আগেও নাশকতার অভিযোগে মামলা দায়ের করা ছিল।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার অভিযোগে মামলা রুজু করা হয়েছিল। আবার তারা সংগঠিত হয়ে তৎপরতা শুরু করার খবর পেয়ে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দুটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার জামায়াতের সেক্রেটারি ও রসুলপুর গ্রামের আব্দুল জব্বার খন্দকারের ছেলে আব্দুল বাতেন (৪৮) ও একই ইউনিয়নের মরাটারী গ্রামের মেহের জামালের ছেলে ও রাজারহাট দাখিল মাদ্রাসার কৃষি বিভাগের শিক্ষক জাহেদুল ইসলাম (৪০)। অপর তিনজন হলেন সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চরবড়াইবাড়ী গ্রামের ভোলা শেখ’র ছেলে আবুল হোসেন (৪৮), একই ইউনিয়নের বাণির খামার (পরমালী) গ্রামের মৃত: মহর উল্যাহ ব্যাপারীর ছেলে আশরাফুল আলম ওরফে বদিউজ্জামান এবং চর বড়াইবাড়ী গ্রামের মৃত: আবুল হোসেন’র ছেলে মোস্তাফিজুর রহমান।
নাশকতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অপরাধে কুড়িগ্রাম সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর-৩৬(১২)২২।

আটকের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, নাশকতার অপরাধে ৫ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

–


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category