• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে বিএনপি’র অবস্থান কর্মসুচি ও স্মারকলিপি প্রদান

দিনকাল বিডি / ২১৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

চলমান অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির দুটি গ্রুপ পৃথক পৃথক ভাবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসুচি শেষে স্মারকলিপি প্রদান করে।

বৃহস্পতিবার(৮ জুন) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে কুড়িগ্রাম নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান কর্মসুচি পালন শেষে নেসকোর নির্বাহী প্রকৌশরী বরাবর স্বারকলিপি প্রদান করে। অপর দিকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ এর নেতৃত্বে নেতাকর্মী নেসকোর সামনে অবস্থান কর্মসুচি পালন করে। পরে একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকৌশলী আতিকুল রহমানের নিকট স্মারকলিপি প্রদান করে।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা,যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, ছাত্রদল নেতা আমিমুল ইহসান প্রমুখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, এ দেশের জনগনের টাকা বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। বর্তমানে বিদ্যুৎ এর এই অভাবনীয় সংকটে সরকারের কাছে কয়লা ও জ্বালানি তেল কেনার টাকা নেই। তিনি অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিসহ বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন। সেই সাথে নিরপেক্ষ সরকারের দাবিতে নেতাকর্মীদের রাজপথে আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category