• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার দৌলতপুরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত (৩৫) এক চোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর পল্লী বিদ্যুতের জেনাল অফিসের সাব-স্টেশন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু জানান, বুধবার দিবাগত রাতে অথবা বৃহস্পতিবার ভোরে সাব-স্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। কিছু তার চুরি হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। পুলিশকে খবর দিলে তারা এসে নিহত চোরের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাস্থল থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে কি না তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category