• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

দিনকাল বিডি / ১০১ Time View
প্রকাশঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি ||
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে মিরপুর স্টেশনে অদূরে ঘটনাটি ঘটে। পোড়াদহ রেলওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া জাহাঙ্গীর আলমের বাড়ি জেলার দৌলতপুর উপজেলার আল্লাহদর্গা এলাকায়। তিনি তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনে থামার জন্য প্রবেশ করছিল। তখন মিরপুর হাটের দিক থেকে দুই রেললাইনের মাঝের পথ দিয়ে স্টেশনের দিকে দৌঁড়ে আসছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় পা পিছলে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি জহুরুল ইসলাম জানান, মারা যাওয়া ব্যক্তির মরদেজ উদ্ধার করা করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category