• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্র নিহত

দিনকাল বিডি / ৯২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে মাঠে তামাকের গাছ কাটার সময় বজ্রপাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ৪টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা মাঠে এ ঘটনা ঘটে।

নিহতের নাম বিজয় (২১)। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা এলাকার শামসুদ্দিনের ছেলে। এছাড়া একই এলাকার আক্কাস আলীর ছেলে সুজন (৩০) আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা চারটার সময় মিরপুর উপজেলা জুড়ে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় খাড়ার মাঠের মধ্যে বিজয় ও সুজন দুইজনই তামাক গাছের ডাটা কাটতেছিল। মেঘের শুরুতেই হঠাৎ তীব্র বজ্রপাতে দুইজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। আর সুজনকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category