• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ রবিবার, ১ জুন, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) সকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র যৌথ উদ্যোগে শহরের পাঁচ রাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি শাহাজাহান আলী সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন সনাকের সদস্য রফিকুল আলম টুকু, মিজানুর রহমান লাকী, আক্তারী সুলতানা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র প্রতিনিধি শিল্পী সরকারের পরিচালনায় ধারণাপত্র পাঠ করেন তানভীর আহমেদ। এ সময় সনাকের সদস্য নজরুল ইসলাম, তারিকুল হক তারিক, জহুরুল হক চৌধুরী রঞ্জু, সুভাশিস সাহা খোকন, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, টিআইবির এরিয়া কো-অডিনেটর রায়হানুল ইসলাম, এফপিএবি সমন্বয়কারী কামাল পারভেজ, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিনিধি নুরুন্নাহার বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন প্লাস্টিক বর্জ্যের অব্যবস্থাপনা পরিবেশের সুরক্ষায় বড় প্রতিবন্ধকতা। অপসনশীল প্লাস্টিক দীর্ঘদিন পরিবেশের টিকে থাকে এবং পরবর্তীতে খাদ্যচক্রের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ক্যান্সারসহ স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। এ থেকে পরিত্রাণ পেতে পরিবেশ সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category