• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় লিচু গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ মে, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার ভেড়ামারায় লিচু পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে আহত বৃদ্ধ মারা গেছেন।

রবিবার (২৫ মে) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের নাম রেজাউল আহসান লেলিন (৮০)। তিনি উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রনপ্রিয়া গ্রামের বাসিন্দা।

এর আগে ১৩ মে রেজাউল আহত হন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (২৬ মে) দুপুরে ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে নিজ বাড়ির আঙিনায় লিচু বাগানের গাছে উঠেন রেজাউল। এসময় এক ডাল থেকে অন্য ডালে পার হওয়ার সময় ডাল ভেঙে নিচে পড়ে যান তিনি।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার রাতে মারা যান তিনি।

পুলিশ পরিদর্শক রাকিবুল বলেন, থানা থেকে রির্পোট দেওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category