• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কু‌ষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী আইনজীবী নিহত

দিনকাল বিডি / ৪২৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় বা‌সের ধাক্কায় ব‌্যাটা‌রিচা‌লিত ইজিবাইকে থাকা এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৯ সে‌প্টেম্বর) সকাল ৯টার দিকে কু‌ষ্টিয়া উপ‌জেলা মোড় এলাকায় কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুত্বর আহত হ‌য়ে‌ছেন ইজিবাইক চালক।

নিহত আইনজীবীর নাম অ্যাডভোকেট দা‌বোরা খানম সা‌রিকা (২৯)। তিনি কু‌ষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তি‌নি কু‌ষ্টিয়া শহ‌রের র‌ক্সিগ‌লি এলাকার রিয়াজুল সা‌লেহীনের স্ত্রী।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে,উপ‌জেলা মোড় থে‌কে এক‌টি ব‌্যাটা‌রিচা‌লিত ইজিবাইক ‌বাম‌দি‌কে ঘু‌রে মহাসড়‌কে ওঠার পর পেছন দিক থে‌কে আসা শ‌্যামলী প‌রিবহ‌নের যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হয় ইজিবাইকের‌ ভেত‌রে থাকা আইনজীবী দা‌বোরা খানম সা‌রিকা ও চালক খাইরুল ইসলাম। এ সময় স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক সা‌রিকা‌কে মৃত ঘোষণা করেন।

কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা(আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, হাসপাতা‌লে আনার আগেই ওই আইনজীবীর মৃত‌্যু হ‌য়ে‌ছিল। আহত চালক‌কে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

নিহ‌তের স্বজন জুলকার নাইন জানান, সা‌রিকা প্রতিদিনের মতো আদালতে যাচ্ছিলেন। ৬ থে‌কে ৭ মাস আগে তার বি‌য়ে হ‌য়ে‌ছে। হঠাৎ দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সহকর্মী আইনজীবীরা।

এ ব্যাপারে , কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন বলেন, যাত্রীবাহী বা‌সের ধাক্কায় একজন আইনজী‌বীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। লাশ হাসপাতাল ম‌র্গে র‌াখা হ‌য়ে‌ছে। আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category