• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ার কাতলামারীতে সড়ক দূর্ঘটনায় কৃষক নিহত

দিনকাল বিডি / ১১১ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে বাসের ধাক্কায় সেলিম হাড়া (৪০) নামে কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের কাতলামারী জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেলিম হাড়া (৪০) মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী বাজার পাড়া এলাকার মৃত সিরাজুল হাড়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস সেলিমকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, কাতলামারী নামক স্থানে বাসের ধাক্কায় একব্যক্তি নিহত হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category