• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

মোঃ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে মাঠে কাজ করার সময় বৃষ্টি এবং বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গড়েরপাড়া এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৮), মোজাম আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫), মৃত হাউস আলীর ছেলে আওলাদ (৬০) হোসেন এবং ফারাকপুর বটতলা এলাকার জামান আলীর স্ত্রী জহুরা খাতুন (৪০)।

দৌলতপুর উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম নান্নু বলেন, বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। তারা বিকেলে মাঠে কাজ করতে ছিলো। এসময় দমকা হাওয়া ও প্রচন্ড বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আরেকটি মাঠে আরেকজন কৃষকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানাবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category