• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

দিনকাল বিডি / ১১৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে মঈন উদ্দীন (৩০) নামে এক মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামের পুকুর থেকে নির্মাণশ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল ৭টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসায় স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। মরদেহটির মাথা ও শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত মঈন উদ্দীন মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামের মৃত মাজেদ মিয়ার ছেলে। তিনি ঢালাই শ্রমিক হিসেবে কাজ করতেন।

পরিবার ও স্থানীয়রা বলছেন, সোমবার সন্ধ্যায় ৫/৬ জন ব্যক্তি ঢালাই শ্রমিক মঈন উদ্দীন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সকালে মাঠের মধ্যে একটি কলাবাগানে মঈন উদ্দীনের ক্ষত-বিক্ষত মরদেহ পায় তারা। তাদের দাবি, পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হমিরপুরত্যা করা হয়েছে মইনুদ্দিনকে।

এ ঘটনায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবরে সকাল ৭টার দিকে একটি কলাবাগান থেকে মঈন উদ্দীন মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন তারা। মরদেহের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঈন উদ্দীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে কাজ শুরু করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category