• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে ওই লাশটি নারী না পুরুষের তা প্রাথমিক ভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকার মজনুর ইটভাটার নিকটে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত একমাসের ব্যবধানে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় ৩টি অজ্ঞাত লাশ উদ্ধার হলো। দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নদীতে ডুবিয়ে রাখা একটি নৌকার কাছে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পাবনা নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে । লাশ উদ্ধারের বিষয়ে পাবনা লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, লাশটি উদ্ধার করে

ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি অর্ধগলিত ও পঁচে যাওয়ায় প্রথমিকভাবে লাশের বয়স, মৃত্যুর কারন ও লিঙ্গ সনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, পদ্মা নদী থেকে লাশটি পাবনা নৌ পুলিশের সদস্যরা উদ্ধার করেছে। এর আগে গত ১৯ অক্টোবর শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পাবনা নৌ পুলিশ। একইভাবে ১২ অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচরের নীচে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পাবনা নৌ পুলিশ। পরিচয় না পাওয়ায় তাদের বেওয়ারিশ হিসেবে কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন করা হয়। কাকতলীয়ভাবে ৩টি লাশই শনিবার উদ্ধার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category