• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী পূর্বপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) বিকেল ৫টার দিকে দৌলতপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো ভাই বোন।

স্থানীয়রা জানায়, হরিনগাছী পূর্বপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে নুরাইন (৪) ও মিজারুল ইসলামের মেয়ে ফাতেমা (৪) দুইজন একসাথে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন শিশুদের না পেয়ে খুঁজতে গিয়ে দেখে তারা পুকুরে ডুবে ভাসমান রয়েছে। প্রতিবেশীরা শিশুদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, শনিবার (২ নভেম্বর) সন্ধ্যার একটু আগে হরিনগাছী পূর্বপাড়া গ্রামের দুই ভাই খোদাবক্স ও মিজারুল ইসলাম ছেলে ও মেয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকার লোকজন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শেখ আওয়াল কবীর, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category