• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ৮৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে ডুবে হামিম নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের বিন্দিপাড়া গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। মৃত শিশু হামিম একই এলাকার হাচানুর রহমানের ছেলে।

এলাকাবাসী ও হামিমের বাবা হাচানুর রহমান বলেন, আমি বাড়িতে ছিলাম না এবং আমার স্ত্রীও সাংসারিক কাজে ব্যস্ত ছিল। এসময় আমার ১৪ মাসের শিশু সন্তান হামিম হামাগাড়ি দিয়ে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায় এবং প্রতিবেশী মো. দুলাল এর পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু হামিমকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, হামিম নামে ১৪ মাসের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এলাকাবাসী ও চিকিৎসকের সাথে কথা বলে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category