• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া জেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিত প্রবীণ ও ত্যাগী নেতারা।

বুধবার (০৬ নভেম্বর ) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সভাপতিত্বে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্নসাধারন সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, সহ-সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লাসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত কুতুব উদ্দিন ও জাকির সরকারের কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি ঘোষণার ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন।

অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুরে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category