• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গনতন্ত্রহীন অবৈধ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই-বিএনপি নেতা এ্যাড. নিতাই রায় চৌধুরী

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে কোন গনতন্ত্র নেই। গনতন্ত্রহীন অবৈধ ফ্যাসিবাদী সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। জনগণের উপর অত্যচার করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। জনগনই এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাবে। শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কেন্দ্র ঘোষিত ১০ দফা আন্দোলন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা এর ব্যাখ্যা বিশ্লেষনের জন্য আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম প্রমুখ।
আলোচনা সভায় বাগেরহাট জেলা বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। কেন্দ্রীয় নেতারা ভবিষ্যতে সরকার পতনের আন্দোলনের রুপ রেখা বিশ্লেষন ও করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category