• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

গলাচিপায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করেছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা। উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার।
এছাড়া সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, সাংবাদিক, সুশীল সমাজসহ সমবায়ীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে তিন সমবায়ীর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category