• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

গাজায় গণহত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি / ১০৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলা সর্বস্তরের ছাত্রজনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ জামে মসজিদ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা জামে মসজিদের সামনে সমাবেশের অনুষ্ঠিত হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগরীর সাবেক সভাপতি মাহমুদ হাসান, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক রাহমানী, বাহিরগোলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, সুন্দরগঞ্জ পৌর শিবিরের সভাপতি নোমান আব্দুল্লাহ প্রমূখ।

বক্তারা বলেন, ‘গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর হামলা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। শিশু, নারী ও বৃদ্ধসহ নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ববাসীকে এ গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

তারা আরও বলেন, ‘ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারিত্ব ও নির্যাতন চালিয়ে আসছে। মুসলিম উম্মাহকে গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের এই নৃশংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

বক্তারা মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তারা যেন পারস্পরিক দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোরালো ভূমিকা রাখে। একইসঙ্গে আন্তর্জাতিক মহলকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর ও ফিলিস্তিনিদের প্রতি মানবিক সহায়তা বাড়ানোর পদক্ষেপ নিতে হবে।’

শেষে ফিলিস্তিনের নিরীহ জনগণের জন্য শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশগ্রহণকারীরা গাজার জনগণের জন্য আল্লাহর রহমত কামনা করেন এবং তাদের ওপর চলমান নির্যাতন বন্ধের জন্য প্রার্থনা করেন। এতে বিভিন্ন স্তরের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category