• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

দিনকাল বিডি / ১২৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ 

 হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণসহ ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে আশপাশের এলাকায় । এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকাল ১০ টার দিকে শ্রীপুর উপজেলার ২ নং সিএন্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ২নং সিএন্ডবি বাজার এলাকায় এসকিউ সেলসিয়াস লিঃ নামক সোয়েটার কারখানার ঝুট ব্যবসার ওয়ার্ক অর্ডার পান যুবদল নেতা পলাশ। সকালে তার লোকজন কারখানায় ঝুট বের করতে যান ।

এসময় জেলা  কৃষক দলের আহ্বায়ক  আবুল কালাম আজাদ ও তার লোকজন পলাশের লোকজনকে বাঁধা দেয়। এক পর্যায়ে কৃষক দল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

উত্তেজিত শত শত নেতাকর্মী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে রাখে। এসময় ভাঙচুর করা হয় তিনটি প্রাইভেটকারসহ বেশ কিছু গাড়ি। সংঘর্ষ চলাকালে একরাউন্ড ফাঁকা গুলি করে  ককটেলের  বিস্ফোরণ ঘটানো হয়।  ককটেল এবং ইট পাটকেলের আঘাতে আহত হন দুই গ্রুপের বেশ কিছু নেতাকর্মী।

এসময় যমুনা টেলিভিশনের সরাসরি লাইভ সম্প্রচারের সময় জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবুর পেটে পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয় কালাম বাহিনীর সন্ত্রাসীরা। এছাড়াও বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সংবাদ প্রতিদিনকে  বলেন, “ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কৃষক দলের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে কিছু সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে নেতাকর্মীরা। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানতে পেরেছি।  এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category