• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইয়ামিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালেউপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, ড্রাগন চুরি ঠেকাতে বৈদ্যুতিক সংযোগ দেওয়া ছিল ওই ফলের বাগানে। সোমবার সকালে ইয়ামিন নামের ওই যুবক বাগানের পাশে তাদের ধানের জমিতে পানি দেওয়ার জন্য যান।
এ সময় খোলা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে।
তবে অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তাহস্তর করা হয়।
এদিকে, গ্রেপ্তার আতঙ্কে ওই ড্রাগন ফল বাগানের মালিক গা ঢাকা দিয়েছেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে বলেও জানান গোদাগাড়ী থানার ওসি তদন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category